Nabadhara
ঢাকাসোমবার , ২৬ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে জমে উঠেছে কোরবানীর পশু হাট

Link Copied!

পবিত্র ঈদ উল আযহাকে ঘিরে জমে উঠেছে বাগেরহাটের পশু হাটগুলি।ক্রেতা বিক্রেতার আগমনে সরগরম হয়ে উঠেছে হাটগুলি,সকাল থেকে সন্ধা পর্যন্ত চলছে বেচাকেনা।তবে অন্যান্য বছরের তুলনায় পশুর ব্যাপক আমদানী দেখা গেলেও ক্রেতার সংখ্যা তুলনামূলক কম বলে জানিয়েছে বিক্রেতারা।

এদিকে ক্রেতাদের অভিযোগ অন্যান্য বছরের তুলনায় বেশী দাম হাঁকা হচ্ছে গরু-ছাগলের। বিক্রেতাদের অভিযোগ গো খাদ্যের উচ্চমূল্য এবং পশু লালন পালন ব্যয় বাড়লেও সেই তুলনায় ন্যায্য দাম পাচ্ছেন না তারা। জেলায় মোট ১৩ টি স্হায়ী এবং ৭ টি অস্হায়ী পশু হাট রয়েছে। দেশের দক্ষিনাঞ্চলের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ পশুর হাট বেতাগায় ঘুরে দেখা গেছে ক্রেতার সংখ্যা কম হলেও ব্যাপক সংখ্যক বিক্রেতা ও পশুর উপস্হিতি। স্হান সংকুলান না হওয়ায় আশেপাশের ব্যাক্তিমালিকানা বাড়ীর আঙ্গিনা ও ফসলের ক্ষেতেও পশুগুলিকে বিক্রির জন্য বাঁধা হয়েছে।ঐতিহ্যবাহী এই হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারী ক্রেতা বিক্রেতা এসে অবস্হান করে থাকে। হাটের সার্বিক নিরাপত্তায় পুলিশ,র‌্যাব,আনসার, স্হানীয় গ্রাম পুলিশ সহ শতাধিক ভলান্টিয়ার সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে। দূর দুরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতাদের থাকা খাওয়ার জন্য পর্যাপ্ত সু-ব্যবস্হার পাশাপাশি, রোগাক্রান্ত এবং এন্টিবায়োটিক প্রয়োগ করা পশু চিন্হিত করতে এবং অসুস্হ পশুকে চিকিৎসা দিতে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা এবং জাল টাকা সনাক্তে বাংলাদেশ ব্যাংক এর প্রতিনিধিরা ব্যাংক কর্তৃক বুথ স্হাপন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।