Nabadhara
ঢাকাবুধবার , ২৮ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরগরম ফরিদপুরের টেপাখোলা গরুর হাট

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
জুন ২৮, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আগামীকাল  পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে।
 আর ঈদকে  কেন্দ্র করে ফরিদপুর শহরের টেপাখোলা গরুর হাটে চলছে জমজমাট বেচাকেনা।
একই সাথে পর্যাপ্ত পশুর আমদানি হয়েছে এখানে। খোঁজ নিয়ে জানা গেছে সকালে বৃষ্টির কারণে  আবহাওয়া বেশ কিছুটা  খারাপ থাকলেও বিকেলে ছিল স্বাভাবিক। আর তাছাড়া শহরের অন্যতম এই গরুর হাট হওয়ার কারণে ফরিদপুর শহর ও শহরতলী বিভিন্ন স্থান থেকে গরুর ব্যবসায়ীরা এখানে আসেন। দীর্ঘদিন ধরে তারা তাদের পশু বিক্রি করেছেন।
এদিকে গতকাল সরজমিন পরিদর্শন কালে দেখা গেছে কোরবানি ঈদ উপলক্ষে এখানে পর্যাপ্ত পশু রয়েছে । সর্বনিম্ন ৪০ হাজার টাকা থেকে শুরু করে ৪-৫ লাখ টাকার মধ্যে গরু বিক্রি হচ্ছে এখানে।
এ ব্যাপারে বেচাকেনা কেমন ‌ এ প্রশ্নের উত্তর একজন ক্রেতা জানান ‌ অন্যান্য বছরের থেকে পশুর দাম বেশি। অন্যদিকে বিক্রেতারা জানান সারাদেশে গো খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে গরুর দাম বেশি রাখতে বাধ্য হচ্ছেন তারা।
এদিকে এ হাটকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন স্থানের লোকজন এখানে ভিড় করেন। অনেকেই প্রয়োজনীয় পশুটি এখান থেকে সংগ্রহ করেছেন।
এদিকে আগামীকাল ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  এখানে হাট অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ মাইকিং করে জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।