Nabadhara
ঢাকাশনিবার , ১ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে ঈদে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ১, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে ঈদে নানা বাড়ি বেড়াতে এসে ঘেরের পানিতে ডুবে মোনালিসা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোনালিসা গোপালগঞ্জ জেলার মানিক দে গ্রামের বশার কাজীর মেয়ে।
নিহতের স্বজনরা জানান, নিহত মোনালিসা এবং তাঁর মামাতো ভাই বোনের একসাথে ঘেরে গোসল করতে যায়। পরে মোনালিসা ঘেরের পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি। পরে মামাতো ভাই বোনেরা চিৎকার করলে স্থানীয়রা তাকে ঘেরের মধ্যে থেকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিশুটির নানার নাম সামচু কাজী।মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, দারিয়ালা গ্রামে পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর শুনেছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।