Nabadhara
ঢাকাসোমবার , ৩ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ভোধন

সোহেল রানা বাবু ,বাগেরহাট প্রতিনিধি
জুলাই ৩, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী নির্দেশনা মোতাবেক পরিবেশ সুরক্ষা, বজ্রপাত থেকে আগামী প্রজন্মকে রক্ষা, পর্যটন শিল্পের বিকাশ ও রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে বৃক্ষরোপণের ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।এর অংশ হিসাবে ০৩ জুলাই সকালে বাগেরহাটের গোটাপাড়া ইউনিয়নের মুনিগঞ্জ ব্রীজ সংলগ্ন টোল প্লাজা এলাকা থেকে ১০ হাজার কৃষ্ণচূড়া ও ৫ হাজার সোনালী গাছের চারা রোপনের কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান একটি চারা গাছ লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জন প্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি সহ সাংবাদিক ও স্থানীয়রা এ সময়ে উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই কর্মসূচির আওতায় এক লাখ তালগাছের চারা , ৫ হাজার সোনালী গাছের চারা ও ১০ হাজার কৃষ্ণচূড়া গাছের চারা সহ মোট এক লাখ ১৫ হাজার গাছের চারা লাগানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।