Nabadhara
ঢাকাসোমবার , ৩ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগাড়ায় স্কুলের বারান্দা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বারান্দা থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স ৭০ বছর।

স্থানীয় সুত্রে জানা গেছে , অজ্ঞাত ওই বৃদ্ধকে বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ের বারান্দায় থাকতে দেখা গেছে। তাকে দেখে মানসিক ভাবে অসুস্থ মনে হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

এব্যাপারে লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন জানান, সোমবার বিদ্যালয় ভবনের বারান্দায় বয়োবৃদ্ধের মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে অবগত করেন। পরবর্তীতে নলদী পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।