নড়াইল পৌরসভার বাগবাড়ি রঘুনাথপুর এলাকায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহিম শেখ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রহিম বাগবাড়ি রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমান ফুল মিয়ার ছেলে।
জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম জানান, তার মাছের ঘেরে বৈদ্যুতিক পানিরপাম্প (মোটর) চলার সময় অসাবধানতাবশত: বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুর রহিম। আব্দুর রহিমের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

