Nabadhara
ঢাকাশনিবার , ৮ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রেসক্লাব রামপালের সাধারণ সভা অনুষ্ঠিত

Link Copied!

প্রেসক্লাব রামপাল এর জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুলাই) সকাল ১০ টায় উপজেলা সদরে নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সহসভাপতি কবির আকবর পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক এ, এইচ নান্টু, অর্থ সম্পাদক মো. তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান, তথ্য ও কৃড়া সম্পাদক সরদার মহিদুল ইসলাম, সদস্য রেজাউল ইসলাম, মো. তৌকির আহমেদ, লায়লা সুলতানা, আবু নাইম গাজী, হারুন শেখ, এস কে সাগর, মুরশিদা পারভীন।

সভায় নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বাৎসরিক আয়ব্যয়ের হিসাব বিবরণী ও বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে রামপালবাসীদের সচেতনতায় লিফলেট বিতরণসহ জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষ রোপণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল ইসলামের সাথে তার অফিসকক্ষে সাক্ষাৎ করা হয়।

এ সময় রামপালের আইন শৃঙ্খলা পরিস্হিতির বিষয়েও আলোচনা করা হয়। বিগত দুই মাসে আইন শৃঙ্খলার উন্নতিতে সাংবাদিক নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের বিস্তর ও সন্ত্রাসবাদ রোধে আরও কাজ করতে হবে। এ সময় ওসি আশরাফুল আলম সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।