Nabadhara
ঢাকাশনিবার , ৮ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুলাই ৮, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড় টায় উপজেলার নতুন বাজার (ঘোনাপাড়া- পাটগাতী) সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাসচাপায় নিহত আসাদ শরীফ (৭০) উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা গজালিয়া গ্রামের বাসিন্দা। এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম বলেন, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখিয়ে ইজিবাইকে করে গিমাডাঙ্গা নতুন বাজার নামে নিহত আসাদ শরীফ। পরে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন নামের একটি বাস তাকে ধাক্কা মেরে চলে যায়। তখন রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষণা করেন। তিনি আরও জানান, বৃদ্ধ ব্যাক্তিকে ধাক্কা দেয়া গোল্ডেন লাইন পরিবহন নামের বাসটি উপজেলার পাটগাতী বাসষ্ট্যান্ডে কাউন্টারের পাশে রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।বাসটি টুঙ্গিপাড়া থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।