নাটোরের চাঁদপুরে শেখ কামাল একদিনের নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার (১৪ অক্টোবর) চাঁদপুর সূর্য্যসেনা স্পোটিং ক্লাবের আয়োজনে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া প্রিয় শেখ কামাল এর স্মৃতি স্বরণে একদিনের নকআউট ফুটবল টুর্নামেন্টে নাটোর জেলার ৮টি দল অংশগ্রহণ করেন ।
অংশগ্রহণকারী দলগুলো হলো বন্ধু একাদশ চাঁদপুর , সালাইনগর বাগাতিপাড়া , ধরাইল এলিয়েন্স কিংস,সুদের ফুটবল একাদশ, নলডাঙ্গা ।এ ছাড়া আরো অংশগ্রহন করেন দিঘা ডায়মন্ড ফুটবল একাদশসমির্জাপুর, সিংহার-দহ্ ফুটবল একাদশ ।একডালা ইয়াং সোসাইটি একাদশ ও চাঁদপুর ফুটবল একাদশ ।
শেখ কামাল নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, সূর্য্যসেনা স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান , সদস্য মোঃ সিরাজুল ইসলাম , সদস্য মোঃ আবু বকর সিদ্দিক, সদস্য সোহেল রানা, সদস্য ফারুক হোসেনসহ ফুটবল প্রেমীরা । ৮দলের অংশগ্রহণে ১ম রাউন্ড শেষে বিজয়ী ৪দলের ২য় রাউন্ড অনুষ্ঠিত হবে বলে জানান টুর্নামেন্ট কমিটি ।

