Nabadhara
ঢাকারবিবার , ১৫ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ১৫, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

‘সাদাছড়ি হাতে ধরি স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি”এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৩ পালিত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে আলোচনা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সহায়ক উপকরণ ৩টি স্মার্ট সাদাছড়ি, ৫টি হুইল চেয়ার প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।

জেলা সমাজসেবা উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল,জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, পৌর কমিশনার রেজাউল বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।