বেসরকারি চাকুরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডের উপর আরোপিত সাড়ে ২৭ শতাংশকর বাতিলের দাবিতে চিতলমারীতে ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের সংগঠন ফারিয়া প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন।
সোমবার দুপুরে চিতলমারী উপজেলা পরিষদের সামনে সংগঠনটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক
রেজাউল ইসলামের নেতৃত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
এসময় ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন ফারিয়ার চিতলমারী উপজেলা কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম বলেন, সরকার প্রাইভেট চাকুরির প্রভিডেন্ট ফান্ডের উপর সাড়ে ২৭ শতাংশ কর আরোপ করেছেন। যেটা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য হুমকি স্বরূপ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের উপর আরোপিত কর বাতিলের দাবি জানাই। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর
কাছে সংগঠনের নেতা কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বারকলিপি পেশ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

