Nabadhara
ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাবিবুন নাহারকে পূনরায় মনোনয়ন দিতে রামপালে আওয়ামী লীগের সভা

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রামপাল-মোংলায় উপমন্ত্রী হাবিবুন নাহার শান্তি, স্থিতি ও একতার প্রতীক। কেসিসি’র মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক ও এমপি হাবিবুন নাহার প্রায় ৩০ বছর এ জনপদের মানুষের সাথে মিশে থেকে এক অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি করেছে। তারা সততা ও আদর্শের সাথে রামপাল-মোংলার সকল শ্রেণির মানুষের ভালো-মন্দের সাথে মিশে আছেন। উপমন্ত্রী হাবিবুন নাহারকে পূনরায় মনোনয়ন দিলে এ জনপদের মানুষ শান্তিতে থাকবে।
সোমবার (১৬ অক্টোবর) বিকাল ৫ টায় রামপাল উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে হুড়কা ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বর্তমান সাংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীক মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
মানববন্ধন থেকে হাজারো জনতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য উপমন্ত্রী হাবিবুন নাহারকে আবারও নৌকা প্রতীকে মনোনয়ন দিতে দুই হাত তুলে সমর্থন জানান। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা ছায়েরা খাতুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলির সঞ্চালনায় এ মানববন্ধনে উপজেলার ১০টি ইউনিয়নের দুই হাজারের অধিক মহিলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।