Nabadhara
ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক টুঙ্গিপাড়ায় জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৩ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক আয়োজিত,পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় ০১ নভেম্বর ২০২৩ জাতীয় যুব দিবস যথাযথভাবে কুশলী ইউনিয়নে পালিত হয়।
এ বছরের প্রতিপাদ্য বিষয়- “স্মার্ট যুব,সমৃদ্ধ  দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”  দিবসটি উদযাপনের শুরুতে যুব সমাজের বিভিন্ন শ্লোগান সম্বলিত ফ্যাস্টুন, ব্যানার নিয়ে রিক-সমৃদ্ধি কর্মসুচি কার্যালয় হতে নিলফা বাজার প্রদক্ষিণ করে রিক অফিসে এসে র‌্যালী শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন কুশলী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান  মোঃ বেলায়েত হোসেন সরদার। র‌্যালীত্তর আলোচনা সভার সভাপতিত্ব করেন সৈয়দ ওয়াহিজুর রহমান সমৃদ্ধি কর্মসুচি সমন্বয়কারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন। কুশলী ইউনিয়নের ০৯ টি ওয়ার্ড থেকে অংশগ্রহণকারী যুব নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। তন্মধ্যে বক্তব্য রাখেন সুমন মোল্লা, যুব ওয়ার্ড সভাপতি ০৮ নং ওয়ার্ড রামচন্দ্রপুর,  তোয়ায়েল হোসেন শিকদার। বক্তারা সকলে দিবসটির তাৎপর্য যথাযথভাবে তুলে ধরেন এবং সমাজ থেকে সকল অবক্ষয় দূর করে যুব সমাজের প্রগতিশীল ভাবনা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সমৃদ্ধিশীল দেশ বিনির্মানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রাকিব শেখ,এসময় উপস্থিত ছিলেন মোঃ শাহবাজ দিগন্ত, সমৃদ্ধি সমাজ উন্নয়ন কর্মকর্তা,মোঃ রুহুল আমিন এমআইএস কর্মকর্তা, মিথুন দাস উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা, এছাড়া সমৃদ্ধি কর্মসূচির শিক্ষক, স্বাস্থ্য পরিদর্শক ও প্রবীণবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।