Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

জয়পুরহাট প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার আদালত চত্বরে এসে শেষ হয়। পরে অতিথিরা আইন সহায়তা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ অনুপ কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা লিগ্যাল এইড অফিসার ফয়সাল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির এবং জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর শাহনুর রহমান শাহিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইনি সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা এই সেবার বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

জেলা লিগ্যাল এইড অফিসার ফয়সাল আহমেদ জানান, যাদের বার্ষিক আয় দেড় লাখ টাকার কম, তারা জেলা লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনামূল্যে আইনগত সহায়তা পেতে পারেন। তিনি আরও জানান, গত এক বছরে এ কমিটি ৬৯৯টি মামলায় আইনগত সহায়তা প্রদান, ১১২৪টি আইনি পরামর্শ, এডিআর প্রি-কেস ৬৯৩টি ও পোস্ট-কেস ৮৭টি নিষ্পত্তি করেছে। এছাড়া আপোষ-মীমাংসার মাধ্যমে সুবিধাভোগীদের ৫০ লাখ টাকার বেশি অর্থ আদায় করে দেওয়া হয়েছে।

জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।