Nabadhara
ঢাকাশনিবার , ১১ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চুরি রোধে ভাঙ্গারী ব্যবসায়িদের সাথে ফকিরহাট মডেল থানার মতবিনিময় সভা

মোঃ সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৩ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ফকিরহাট মডেল থানাধীন সকল ভাঙ্গারী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ফকিরহাট মডেল থানা মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। রামপাল বিদ্যুৎকেন্দ্র ও সদ্য নির্মিত মোংলা খুলনা রেল লাইনের নাট বল্টু, লক ক্লিপ, তামার তার, দস্তা, লোহাসহ বিভিন্ন ধরণের সরঞ্জাম চুরি হওয়ার পর তা চোর চক্র ভাঙ্গারী দোকানে বিক্রি করতে গেলে ব্যবসায়ীদের না কেনার পরামর্শ দেওয়া হয়।

মতবিনিময় সভায় এসব দিক নির্দেশনা প্রদান করেন ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম শামীম ও ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম।

অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, ফকিরহাটে চুরি রোধে ভাঙ্গারী ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছি। তারাও প্রতিশ্রুতি দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।