Nabadhara
ঢাকারবিবার , ১২ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ডাব খাওয়ানোর কথা বলে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ১২, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউপির তালবাড়িয়া গ্রামে ডাব খাওয়ানোর কথা বলে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় শিশুর মা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত ধর্ষক আশিকুর রহমান সাগরকে গ্রেফতার করেছে।

মামলা সুত্রে জানা গেছে,উপজেলার তালবাড়ীয়া গ্রামের ৯ বছর বয়সী ওই শিশু লোহাগড়ার একটি আবাসিক মহিলা মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। গত শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় শিশুটি নিজ বাড়িতে যায়। পিতৃহারা ওই শিশুর মা তাকে বাড়িতে রেখে অন্য বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতে যান।

দুপুরের দিকে অভিযুক্ত তালবাড়িয়া গ্রামের আলী আহমেদ মোল্যার ছেলে আশিকুর রহমান সাগর(১৪) শিশুটিকে ডাব খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে কিছুটা দূরে একটি মাছের ঘেরের পাড়ে নির্জন এলাকায় নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। সন্ধ্যার পর তার মা বাড়িতে ফিরে দেখে শিশুটি কান্না করছে। কান্নার কারণ জানতে চাইলে শিশুটি তার মায়ের কাছে বিস্তারিত জানায়। পরদিন শনিবার লোহাগড়া হাসপাতালে অসুস্থ শিশুকে নিয়ে গেলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা-নিরীক্ষা জন্য নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন জানান, রবিবার (১২নভেম্বর) সকালে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আশিকুর রহমান সাগরকে দুপুরে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।