Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে বিদেশি মদ ইয়াবা ও গাজাসহ নারী মাদক কারবারি আটক

 মো: সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে গাজা, ইয়াবা ও বিদেশী মদ সহ ফারজানা আক্তার ইভা (৩২) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী পালিয়ে গেছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ওই নারী মাদক ব্যবসায়ীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ফারজানা আক্তার ইভা চর রূপসার বাগমারা গ্রামের আহাদুজ্জামান শেখ ওরফে সুমনের স্ত্রী। পুলিশ জানান, সোমবার রাত ১১টার দিকে গোপনে সংবাদ পেয়ে এসআই বাদশা বুলবুল ও এএসআই আব্দুল্লাহ আল-মামুন সহ থানা পুলিশের একটি দল উপজেলার বেতাগা রেলব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সড়কের পাশে দাড়িয়ে থাকা অবস্থায় ফারজানা আক্তার ইভাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ২কেজি গাজা, ২শ’ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪টি বিদেশী মদ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারীর স্বামী আহাদুজ্জামান শেখ পালিয়ে গেছে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত নারীকে আদালতের সোর্পদ করা হয়েছে। ওই দম্পত্তির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক আসামী আহাদুজ্জামান শেখকে গ্রেপ্তারের অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।