Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বিনামূল্যে ৬হাজার কৃষককে হাইব্রিড বীজ ধান বিতরণ

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে ছয়হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধান বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিসের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল। এসময় প্রত্যেক কৃষককে বিনামূল্যে দুই কেজি করে হাইব্রিড ধান প্রদান করা হয়।

ইউএনও মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার মোঃ সিফাত-আল-মারুফ।উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান সাবেরা স্বপনা, মৎস্য অফিসার শেখ আসাদুল্লহ,সমাজ সেবা অফিসার মোঃ সোহেল পারভেজ,মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান প্রমুখ।

চিতলমারী উপজেলা কৃষি অফিসার মোঃ সিফাত- আল-মারুফ জানান, বোরো হাইব্রিড ধান অধিক ফলনের লক্ষে মোট ছয়হাজার বিঘা জমিতে রোপনের জন্য ছয়হাজার প্রান্তিক কৃষকের মাঝে হাইব্রিড ধান বীজ বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার এ কর্যক্রমেরে উদ্বোধন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।