Nabadhara
ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল-২ আসনে আ.লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এ এম আব্দুল্লাহ

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ২০, ২০২৩ ৮:২০ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইল-২ (নড়াইল-লোহাগড়া) আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বুয়েট প্রকৌশলী লে. কমান্ডার এ এম আব্দুল্লাহ (অবঃ)। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যলয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এসময় তার সাথে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ,যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহের বিষয় রবিবার (১৯ নভেম্বর) বিকালে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন এ এম আবদুল্লাহ। তিনি বলেন,আমি শতভাগ আশাবাদী। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেবেন। মনোনয়ন পেলে লোহাগড়া-নড়াইল আসন থেকে নির্বাচনে অংশ নিতে চাই। তিনি আরো বলেন, ছাত্র জীবন থেকেই আমি সাধারণ মানুষের জন্য রাজনীতি করে আসছি। বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ গড়তে ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য বিগত দিনেও আওয়ামী লীগের কর্মী হিসেবে সাধারণ মানুষের পাশে থেকেছি। লোহাগড়া-নড়াইলের সাধারণ মানুষ আমাকে ভালবাসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।