বিএনপি জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে চিতলমারী উপজেলা আ’লীগের নেতৃতে বিভিন্ন হাট বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।
রবিবার বড়বাড়িয়া বাজার,নালুয়া বাজার, খাসেরহাট,কালিগঞ্জ,হিজলা,বাখেরগঞ্জ,শৈলাদাহ,মচন্দপুরসহ বিভিন্ন এলাকায় হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোব মিছিল এবং পথ সভা অনুষ্ঠিত হয়েছে। এসকল বিক্ষোভ মিছিলের নেতৃত্বে দেন আ’লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসকল মিছিলে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতা কর্মীরা অংশ গ্রহন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

