Nabadhara
ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল-১ কবিরুল হক ও ২ মাশরাফি মনোনয়ন পেয়েছেন

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএম কবিরুল হক মুক্তি এবং নড়াইল-২ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

রোববার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে  মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিন দুপুর থেকেই মাশরাফি বিন মুর্তজার নড়াইল বাসভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। এছাড়া জেলার ১ ও ২ আসনের বিভিন্ন স্থানে দলীয় মনোনয়ন ঘোষণার পরপরই আনন্দ মিছিল মিষ্টি বিতারণ সহ অন্য কর্মসূচি পালন করেন জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। আগামী বছরের জানুয়ারির ৭ তারিখে সারাদেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।