Nabadhara
ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দীনের মনোনয়নপত্র জমা দিলেন স্বপন দাশ

মোঃ সাগর মল্লিক, বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 মো: সাগর মল্লিক (বাগেরহাট) প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে বর্তমান সংসদ সদস্য ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য শেখ হেলাল উদ্দীন দলীয় মনোনয়ন পেয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১টায় তাঁর মনোনয়নপত্র জমা দিলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। দলীয় সূত্রে জানা যায়, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতুর নিকট স্বপন দাশ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিল শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ বলেন, আমাদের প্রিয় নেতা শেখ হেলাল উদ্দীনের মনোনয়ন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে দাখিল করেছি। এখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আগামী ৭ জানুয়ারিতে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দেয় সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। উল্লেখ্য, সংসদীয় আসন-৯৫ তথা বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য শেখ হেলাল উদ্দীন এমপি।
এছাড়া জাপা ও জাকের পার্টির প্রার্থী রয়েছে বলে জানা গেছে। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা এটিএম শামীম মাহমুদ সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।