Nabadhara
ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ডেঙ্গুর প্রকোপ রোধে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের পদক্ষেপ

Link Copied!

বাগেরহাটের চিতলমারীরকির্তনখালী গ্রাম ও তার আশ-পাশের কয়েকটি গ্রামে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ইতোমধ্যে কির্তনখালী গ্রামে প্রায় ৬৫ জনের মত ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানাগেছে। এবংআক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।তবে এউপজেলায় বিভিন্ন ক্লিনিক বা বাসাবাড়িতে চিকিৎসা রত রয়েছে শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী।

ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ রোধে শেখ হেলাল উদ্দীন ফাউÐেশনের পক্ষ থেকে এলাকার যুব ও কিশোদের সহযোগিতায় নানামুখি পদক্ষে গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ডেঙ্গু প্রকোপ এলাকায় ঝোপ-ঝাড় পরিস্কার করণ, স্প্রে প্রদান, আক্রান্তদের ঔষধ প্রদান, এ্যাম্বুলেন্স সার্ভিসে সযোগিতা করা, ডেঙ্গুপ্রতিরোধী লিফলেট প্রদান, আক্রান্তদের আর্থিক সহযোগিতা প্রদানসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদানে সযোগিতা করা। এসব কার্যক্রমপরিদর্শন করেন শেখ হেলাল উদ্দীন ফাউÐেশনের আহŸায়ক ও চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়। এ সময় তিনি ডেঙ্গু আক্রান্ত বিভিন্ন ব্যক্তির বাড়িতে গিয়ে সার্বিক বিষয়ে খোজ-খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরেন্দ্র নাথ শিকদার, সহ-সভাপতি মল্লিক রেজাউল করিম, দপ্তর সম্পাদক নিত্যানন্দ মÐলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।