Nabadhara
ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট-১ আসনে শেখ হেলালের পক্ষে চিতলমারীতে ও মনোনয়নপত্র দাখিল

Link Copied!

বাগেরহাট-১ (ফকিরহাট- মোল্লাহাট চিতলমারী )আসনে  আওয়ামীগ মনোনিত শেখ হেলাল উদ্দীনের পক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দলের স্থানীয় নেতৃবৃন্দ।

আজ বুধবার বিকেল ৪ টার দিকে শেখ হেলাল উদ্দীন এমপির পক্ষে উপজেলা আ’লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়ের নেতৃত্বে তারা সহকারী রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে  মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় বাগেরহাট জেলা আ’লীগের সহ- সভাপতি অশোক কুমার বড়াল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন,বীর মক্তিযোদ্ধা মোঃ বেল্লাল হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু,ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার,বাদশা  শেখ,কাজী আবু শাহীন,অলিউজ্জামান জুয়েল, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক এস,এম সোহেল, সহ প্রচার সম্পাদক শেখর ভক্ত,যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম- আহবায়ক এস,এম মাহাতাবুজ্জামান,বড়বাড়িয়া  ইউনিয়ন আ’লীগের সদস্য সচিব অহিদুজ্জামান পান্না,ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি, সাধারন সম্পাদক রবীন হিরাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।