Nabadhara
ঢাকাশুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের ২টি আসনে ১৬ প্রার্থীর মনোয়নয়নপত্র জমা

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৩ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলের দু’টি আসনে ১৬ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীর কাছে প্রার্থী এবং তাদের সমর্থকরা মনোনয়নপত্র জমা দেন।

এর মধ্যে-নড়াইল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কবিরুল হক মুক্তি, জাতীয় পার্টির মিল্টন মোল্যা, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট নজরুল ইসলাম, জাতীয় পার্টি জেপি) শামিম আরা পারভীন ইয়াসমিন, তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী, নৌকা প্রতীকের প্রার্থী কবিরুল হক মুক্তির স্ত্রী স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক ও শিকদার শাহাদাত হোসেন ।

নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা, জাতীয় পার্টির অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির (ছালু) প্রার্থী মনিরুল ইসলাম, গণফ্রন্টের লতিফুর রহমান, জাকের পার্টির মিজানুর রহমান, ইসলামী ঐক্যজোটের মাহবুবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু এবং জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।