Nabadhara
ঢাকারবিবার , ১০ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল ১ আসনে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কালিয়ায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বি, এম, কবিরুল হক মুক্তিকে বিজয়ী করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর (রবিবার) কালিয়া পৌর কমিউনিটি মাঠ প্রাঙ্গনে সকাল ১১টায় নড়াইল-১ আসনের পৌরসভাসহ ২০টি ইউনিয়নের তৃনমূল নেতাকর্মীদের উপস্থিতিতে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। নড়াগাতী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ মোঃ ফুরকান মোল্যার সঞ্চালনায় ও কালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সুবাব চন্দ্র বোস।

এ সময় বক্তব্য রাখেন, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগনসহ উপজেলা আওয়ামীলীগের দলীয় মনোনয়নে নির্বাচিত ইউপি চেয়ারম্যানগন ও পৌর আওয়ামীলীগের দলীয় মনোনয়নে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগন ছাড়াও মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ও দলীয় সমর্থকরা। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বি,এম, কবিরুল হক মুক্তিকে দলীয় মনোয়ন দেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান এবং বিপুল ভোটার উপস্থিতির মাধ্যমে নির্বাচনকে আন্তর্জাতিক মহলে একটি গ্রহনযোগ্য নির্বাচন রূপ দিয়ে বিএম কবিরুল হক মুক্তিতে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বি,এম, কবিরুল হক মুক্তি। তিনি বলেন, আমরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কর্মী। এটাই আমাদের বড় পরিচয়। আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশীয় ও আন্তর্জাতিক ভাবে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচনের গ্রহনযোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ৭০ থেকে ৮০% ভোট প্রয়োগের বিষয়ে তৃনমূল নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। আওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তিই তাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। তাই নৌকার বিজয় নিশ্চিত করতে সর্বস্থরের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।