Nabadhara
ঢাকাসোমবার , ১১ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে জরিমানা

Link Copied!

চিতলমারীতে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে এক ব্যাসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রীর নেতৃত্বে উপজেলা সদর বাজারে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,চিতলমারী সদর বাজারে ক্রয়মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।অভিযানে ব্যাবসায়ী মো: জাহিদ শেখকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

চিতলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী বলেন, উপজেলার বিভিন্ন বাজারে ব্যাবসায়ীরা ক্রয়মূল্যের চেয়ে কয়েক গুন বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদলত পরিচালনা করে শতর্কতা মূলক অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।