Nabadhara
ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মার্যাদায় মহান বিজয় দিবস পালিত

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মার্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের পরপরই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শুভেচ্ছা অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা মুক্তিডোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ।

এসময় একমিনিট নিরবতা পালন ও শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সকাল ৮ টায় উপজেলা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে প্যারেড পরিদর্শণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে কালিয়া থানা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন ইউএনও রুনু সাহা। অতঃপর সকাল ১১টায় উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, গনমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও সূধীজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।