Nabadhara
ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি 
জানুয়ারি ১২, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি 

ঝিনাইদহ জেলা প্রশাসন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পর্কিত তথ্য ও প্রস্তুতি জানাতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল মাসউদ।

জেলা প্রশাসক নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে, ভোটাধিকার সুরক্ষিত করতে এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানান।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মতবিনিময় পর্বে সাংবাদিকরা নির্বাচনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করেন, যা জেলা প্রশাসক উত্তর দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।