Nabadhara
ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

Link Copied!

এন এম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

মাদকসহ গ্রেফতারের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আল মামুনকে হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে বালিয়াডাঙ্গী প্রেসক্লাব। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হারুন অর রশিদ। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান।

এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এন এম নুরুল ইসলাম, রাজিউর রহমান জিহাদ ও জুলফিকার আলী শাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নুরনবী, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং নির্বাহী সদস্য জিয়াউর রহমানসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আল মামুনকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশ বন্ধ করা যাবে না। হুমকিদাতা জুয়েল রানাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি বিএনপির সকল অঙ্গসংগঠনের কাছে জুয়েল রানাকে দলীয় পদ থেকে বহিষ্কারের আহ্বান জানানো হয়।

এসময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।