Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জনগণের মত উপেক্ষা করলে সরকার এক বছরও টিকতে পারবে না: এটিএম মাসুম

নোয়াখালী প্রতিনিধি
জুন ২, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। জনগণের প্রত্যাশা ও দাবিকে অগ্রাহ্য করা হলে বর্তমান সরকারও এক বছর টিকতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২ জুন) নোয়াখালী জেলার একটি মিলনায়তনে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহাজাহান।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম মাসুম বলেন, জুলাই আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ক্ষমতায় আসার পর তারা জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারসহ গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো পূরণে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, গণতন্ত্রের কথা বলা হলেও জনগণের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।

সরকারের সাম্প্রতিক কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। পাশাপাশি প্রশাসন ও শিক্ষাঙ্গনে দলীয়করণ, বিনিয়োগ আকর্ষণে দুর্বলতা এবং আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক ব্যর্থতারও অভিযোগ তোলেন তিনি।

তিনি আরও বলেন, দেশের জনগণ কোনো ধরনের স্বৈরাচার বা ফ্যাসিবাদকে মেনে নেবে না। জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এটিএম মাসুম বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দেশ পরিচালনা করতে হবে এবং কোনো ধরনের চাপ বা নির্দেশনার ভিত্তিতে নয়, বরং দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে।

দিনব্যাপী শিক্ষাশিবিরে আরও বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা লিয়াকত আলী ভুঁইয়া, ঢাকা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত, কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাহবুবুর রহমান এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মাওলানা সাইয়েদ আহমেদ।

শিক্ষাশিবিরে জেলার বিপুল সংখ্যক অগ্রসর কর্মী অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।