Nabadhara
ঢাকাবুধবার , ৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: এমপি মো. শাহজাহান

লিয়াকত আলী খান, নোয়াখালী প্রতিনিধি
জুন ৩, ২০২৬ ৮:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

লিয়াকত আলী খান, নোয়াখালী প্রতিনিধি

কিশোর গ্যাং ও মাদকের ভয়াবহ বিস্তার রোধে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। তিনি বলেছেন, মাদক, অপরাধ ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (২ জুন) বিকেলে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে ক্রীড়াবিদ তাউছ মোহাম্মদ বেনী আমিন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এবং নোয়াখালী জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত সুপার কাপ-২৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি শাহজাহান বলেন, “বর্তমান সময়ে কিশোর গ্যাং একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সব স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণদের মাঠমুখী করতে পারলে তারা অপরাধ থেকে দূরে থাকবে।”

তিনি আরও বলেন, “খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলে। একজন কিশোর যখন মাঠে সময় কাটায়, তখন তার বিপথগামী হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়।”

মাদকবিরোধী সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে হবে।”

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের হাতেই দেশের ভবিষ্যৎ। মোবাইল আসক্তি, মাদক ও অপরাধ থেকে দূরে থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষা, খেলাধুলা এবং ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণ জরুরি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সংগঠক নুরুল আমিন খান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাউন্সিলর ইকবাল বাহার আজাদসহ ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ১৩ মে ছোটদের ৬টি ও বড়দের ৬টিসহ মোট ১২টি দলের অংশগ্রহণে সুপার কাপ-২৬ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ফাইনালে ফাস্ট অ্যাটাক দল টাইব্রেকারে ডায়নামিক এফসি-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।