Nabadhara
ঢাকাবুধবার , ৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার

Link Copied!

মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে পৃথক অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) ভোর ৬টার দিকে বিরামপুর পৌর এলাকার পাবনা হোটেলের সামনে অভিযান চালিয়ে বিসকিনি এলাকার মাহাবুরের ছেলে মোকলেছুর রহমান ওরফে মোকলেস (২৮)-কে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এর আগে মঙ্গলবার (২ জুন) রাত ৯টার দিকে উপজেলার হরেকৃষ্ণপুর বাঁধমুখা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে শিমুলতলী গ্রামের হাসান আলীর ছেলে আব্দুল লতিফ (৩০) এবং একই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে শুভ ইসলাম (২৯)-কে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে পুলিশ।

পরে একই দিন রাত ১১টার দিকে উপজেলার দেবীপুর বনখঞ্জা গ্রামের মৃত ধীরেন চন্দ্র রায়ের ছেলে শ্যামল রায় (৪৫)-কে তার নিজ বাড়ি থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

আটক চারজনের বিরুদ্ধে বিরামপুর থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।