Nabadhara
ঢাকাবুধবার , ৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত কচুয়ার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
জুন ৩, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ চাঁদপুর জেলার ১২টি ক্যাটাগরির মধ্যে জেলা শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ যাচাই-বাছাই কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান-এর সভাপতিত্বে এ ফলাফল ঘোষণা করা হয়। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোসাদ্দেক হোসেন, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এবং চাঁদপুর জেলার আট উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম মজুমদার বলেন, “এটি আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা সবসময় শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদানের পাশাপাশি তাদের দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করে আসছি। এই স্বীকৃতি আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকারা জানান, এই অর্জনের পেছনে প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত অবদান রয়েছে। তারা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরাও বিদ্যালয়ের এ অর্জনকে কচুয়া উপজেলার জন্য গৌরবজনক বলে উল্লেখ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।