সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলার একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডীদাসগাতি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ জানান, স্থানীয় লোকজন ব্রিজের নিচের পানিতে এক বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, “মরদেহটির আনুমানিক বয়স ৫৫ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

