Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
জুন ২৫, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) ও নন-পিএফএসের কৃষক-কৃষাণী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টনার কর্মসূচির রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায় এবং রংপুর অঞ্চলের প্রশিক্ষণ অফিসার মো. এনামুল হক।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মল্লিকা রানী রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজমাইন মূশতারী, উপজেলা সমবায় কর্মকর্তা এএইচএম তারিকুল শরীফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম সরকার এবং উপজেলা এনসিপি নেতা জুয়েল রানা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু সাহেদ।

বক্তারা কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উত্তম কৃষি চর্চা, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে পার্টনার কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হয়। পাশাপাশি কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম ও প্রযুক্তি প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।