কলাপাড়া(পটুয়াখালী )প্রতিনিধি
জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ একক অভিনয় বিভাগে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে গৌরব বয়ে এনেছে পটুয়াখালীর কলাপাড়ার শিক্ষার্থী অর্জুন মুখার্জি।
অর্জুন কলাপাড়া উপজেলার মঙ্গল সুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। তিনি কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার কলাপাড়া প্রতিনিধি অশোক মুখার্জি এবং শুভ্রা চক্রবর্তীর একমাত্র সন্তান।
জাতীয় পর্যায়ে এই কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য অর্জুনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক পূর্বাঞ্চল পরিবারের সদস্য, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
অভিনন্দন জানান দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদকমণ্ডলীর সভাপতি ফেরদৌস আলী, প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আলী সানি, নির্বাহী সম্পাদক আহমদ খান, বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, চিফ রিপোর্টার সাহেব আলী, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেসার উদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার এইচ. এম. আলাউদ্দিন, সার্কুলেশন ম্যানেজার মেহেদী হাসান, প্রশান্ত বাছাড়, যশোর ব্যুরো প্রধান প্রদীপ দাস, নাসির উদ্দিন কাটাখালি, নুর ইসলাম লিটন বেনাপোলসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
শুভেচ্ছাবার্তায় তারা অর্জুনের এই সাফল্যকে কলাপাড়ার জন্য গর্বের বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

