Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বুধপাড়া আলিম মাদ্রাসার চারতলা ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসক

রাজশাহী প্রতিনিধি
জুন ২৫, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মহানগরীর বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন চারতলা ভবনের উদ্বোধন, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথি ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নতুন চারতলা ভবনের উদ্বোধন করেন। পরে তিনি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক কৃতি শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং মাদ্রাসার বিভিন্ন উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার আব্দুল করিম সিদ্দীকি। আরও বক্তব্য রাখেন মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, বিএনপি রাজশাহী মহানগর যুবদলের সভাপতি শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপির সহ-সভাপতি মো. মোক্তার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।