Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদী সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশি আটক

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
জুন ২৬, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কর্ণঝোড়া বিওপির একটি টহল দল হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরে তাদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ভোলা জেলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জল দাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারবেকি গ্রামের নয়নতারা (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জল দাস (৪৬), লম্বরিয়া গ্রামের সুলক্ষী (৪২) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১)। তাদের সঙ্গে থাকা চার শিশুকেও আটক করা হয়েছে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু, আজিবর ও কালু মিয়ার সঙ্গে জনপ্রতি ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে নিয়ে যাওয়ার চুক্তি করেন তারা। সেই অনুযায়ী বুধবার রাতে ঢাকা থেকে শেরপুরের শ্রীবরদীতে এসে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ অভ্যন্তরে হারিয়াকোনা পাহাড়ি এলাকার জঙ্গলে অবস্থান নেন।

বিজিবির কঠোর নজরদারি ও টহলের কারণে সীমান্ত অতিক্রমের আগেই তাদের আটক করা হয়। পরে বিজিবি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শ্রীবরদী থানায় সোপর্দ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।