Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় বেড়িবাঁধের রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
জুন ২৬, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়নাধীন বেড়িবাঁধের রাস্তা পুনর্নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ১১ লাখ ৭০ হাজার ৯৬৩ টাকা ব্যয়ে ২৭০ মিটার দৈর্ঘ্যের রাস্তার পুনর্নির্মাণ কাজ চলতি বছরের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও কাজের মান ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে নির্ধারিত পরিমাণের তুলনায় অনেক কম মাটি ব্যবহার করা হয়েছে। এছাড়া নির্মাণকাজে যথাযথ তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছেমতো কাজ করছে। ফলে রাস্তার স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এলাকাবাসী জানান, সরকারি জায়গায় পর্যাপ্ত মাটি না থাকায় অনেকেই নিজেদের জমি থেকে মাটি দিয়েছেন। কোথাও কোথাও চলাচলের পথ থেকেও মাটি কেটে নেওয়ায় সেসব রাস্তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া রাস্তা নির্মাণের জন্য একাধিক বসতবাড়ি ও দোকান ভেঙে ফেলা হলেও এখন পর্যন্ত মানসম্মতভাবে কাজ শেষ হয়নি বলে অভিযোগ তাদের।

স্থানীয়রা প্রকল্পের কাজ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মতভাবে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ আলম বলেন, “রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করে দেখা হবে। প্রকল্পের কাজ নির্ধারিত মান অনুযায়ী সম্পন্ন হয়েছে কি না, তা যাচাই করা হবে।”

তিনি আরও বলেন, “যতটুকু কাজ সম্পন্ন হয়েছে, ততটুকুর বিল পরিশোধ করা হবে। কাজ সম্পূর্ণ ও সন্তোষজনকভাবে শেষ না হলে চূড়ান্ত বিল দেওয়া হবে না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।