Nabadhara
ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি
জুন ২৮, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং, গ্রাহক হয়রানি এবং বিদ্যুৎ অফিসের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

রোববার (২৮ জুন) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক দুলাল সাহা, দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল হাসান পলাশ, সাংবাদিক জহিরুল ইসলাম জলিল, সিপিবির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি এবং উজ্জ্বল রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ঝালকাঠি জেলাজুড়ে দিন-রাত ঘন ঘন লোডশেডিং হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা আরও বলেন, বিদ্যুৎ সংকটের পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি, প্রশাসনিক অনিয়ম এবং ভূতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগ দীর্ঘদিনের। এসব কারণে গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

মানববন্ধন থেকে অবিলম্বে ঘন ঘন লোডশেডিং বন্ধ করে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, বিদ্যুৎ অফিসের সব ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধ, গ্রাহক হয়রানি ও অতিরিক্ত বিল প্রদান রোধ এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সময় সংগঠনের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।