Nabadhara
ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় মাদরাসার পাশ থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
জুন ২৮, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলার নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসার এতিমখানার পাশ থেকে আব্দুল্লাহ আল নিরব (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) সকাল ৮টার দিকে মাদরাসার এতিমখানার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুল্লাহ আল নিরব পাবনা জেলার আটঘরিয়া উপজেলার চাঁদভা গ্রামের রুবেল হোসেনের ছেলে। তিনি নওগাঁর নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র এবং মাদরাসার এতিমখানার আবাসিক শিক্ষার্থী ছিলেন।

মাদরাসা সূত্রে জানা যায়, শনিবার রাতে মাদরাসার পাশের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়েছিল নিরব। রাত ১০টার দিকে সহপাঠীরা তাকে ফিরে আসতে বললেও সে আসেনি। পরে তারা মাদরাসায় ফিরে ঘুমিয়ে পড়ে। রোববার সকালে মাদরাসার আবাসিক ভবনের পেছনে স্থানীয়রা নিরবের মরদেহ পড়ে থাকতে দেখে মাদরাসা কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেন।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম বলেন, “নিহত শিক্ষার্থী আমাদের মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র এবং এতিমখানার আবাসিক ছিল। সকালে বিষয়টি জানতে পারি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।”

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।