Nabadhara
ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে অবৈধ বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
জুলাই ১, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন তারা।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ঢেকুরিয়া ইকোপার্কসংলগ্ন যমুনা নদীতে কাজিপুর থানা পুলিশ ও উপজেলা আনসার বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন লক্ষ্মীপুর জেলার চর রমণীমোহন ইউনিয়নের মধুঘাট গ্রামের আলাউদ্দিন চৌকিদারের ছেলে শাহজামাল (৩০) এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ফতেপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে বাবু মিয়া (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(ঙ) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ১৫(১) ধারায় তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে, মোট ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে তারা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।