Nabadhara
ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় সাব-রেজিস্ট্রার অফিসের সামনের সড়ক মেরামত, স্বস্তিতে স্থানীয়রা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
জুলাই ১, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

দীর্ঘদিনের ভোগান্তির পর চাঁদপুরের কচুয়া পৌরসভার সাব-রেজিস্ট্রার অফিসের সামনের বেহাল সড়কটি মেরামত করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

দীর্ঘদিন ধরে সড়কটিতে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। প্রায়ই অটোরিকশা ও সিএনজিচালিত যান দুর্ঘটনার শিকার হতো। এতে অনেকেই আহত হয়েছেন। স্থানীয়দের কাছে সড়কটি একসময় ‘আতঙ্কের সড়ক’ হিসেবে পরিচিতি পেয়েছিল।

সম্প্রতি কচুয়া পৌরসভার নিজস্ব উন্নয়ন তহবিল থেকে সড়কটি মেরামত করা হলে বর্তমানে যানবাহন ও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। সড়কটি উপজেলার উত্তর ও পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামের হাজারো মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ পথ।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি খানাখন্দে ভরে গিয়েছিল। প্রায়ই যানবাহন বিকল হওয়া ও দুর্ঘটনা ঘটত। বর্তমানে সড়ক মেরামতের ফলে দুর্ভোগ অনেকটাই কমেছে। তবে তারা সড়কটি টেকসই করতে দুই পাশে গাইড ওয়াল নির্মাণসহ স্থায়ী সংস্কারের দাবি জানান।

সাব-রেজিস্ট্রার অফিসে সেবা নিতে আসা কয়েকজন জানান, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি জমে যেত। টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশ কোমরসমান পানিতে তলিয়ে যাওয়ায় পথচারী, শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষের চরম দুর্ভোগ পোহাতে হতো। সড়কটি মেরামত হওয়ায় এখন অনেকটাই স্বস্তিতে চলাচল করা যাচ্ছে।

কচুয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল বলেন, “সাব-রেজিস্ট্রার অফিসের সামনের সড়কটি অত্যন্ত বেহাল অবস্থায় ছিল। মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে পৌরসভার নিজস্ব তহবিল থেকে এটি মেরামত করা হয়েছে। স্থায়ীভাবে সড়কটি সংস্কারের জন্যও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।