Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি
জুলাই ২, ২০২৬ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যক্ষ কাজী মো. রফিক উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা বাদল, সাংবাদিক নাসিম শুভ, সাংবাদিক লিয়াকত আলী খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জীবনের নানা প্রতিকূলতা ও দারিদ্র্যের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। জীবিকার তাগিদে তিনি বিভিন্ন পেশায় কাজ করেছেন। সংগ্রামী জীবন ও অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে তিনি মানুষের অধিকার, সাম্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে গেছেন।

তিনি আরও বলেন, নজরুল বর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায়ও কবির জীবন, কর্ম, আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নানা আয়োজন করা হবে। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য প্রতিষ্ঠায় নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।