Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষায় অংশ নিল ১,৮৩৮ পরীক্ষার্থী, অনুপস্থিত ৩৬

আমতলী (বরগুনা) প্রতিনিধি
জুলাই ২, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলায় ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল/কারিগরি) পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উৎসবমুখর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বহিষ্কারের ঘটনা ঘটেনি।

উপজেলা একাডেমিক সুপারভাইজার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন কেন্দ্রে মোট ১ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও ১ হাজার ৮৩৮ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ৩৬ জন।

কেন্দ্রভিত্তিক তথ্যে দেখা যায়, আমতলী সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ২৫৭ জনের মধ্যে ২৫২ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৫ জন, যার মধ্যে ১ জন ছাত্র ও ৪ জন ছাত্রী।

বকুলনেসা মহিলা কলেজ কেন্দ্রে ৬৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১৮ জন অংশ নেয়। সেখানে ১২ জন অনুপস্থিত ছিল, যার মধ্যে ৪ জন ছাত্র ও ৮ জন ছাত্রী।

আমতলী সরকারি কলেজের বিএম শাখা কেন্দ্রে ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১০০ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৫ জন, যার মধ্যে ৩ জন ছাত্র ও ২ জন ছাত্রী।

আমতলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২০ জন পরীক্ষার্থীর সবাই উপস্থিত ছিল। এ কেন্দ্রে কোনো পরীক্ষার্থী অনুপস্থিত ছিল না।

এদিকে, আমতলী সরকারি কলেজের আলিম কেন্দ্রে ২২২ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৮ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ১৪ জন, যার মধ্যে ৯ জন ছাত্র ও ৫ জন ছাত্রী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পেরেছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।