Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে ব্যক্তি উদ্যোগে আধা কিলোমিটার গ্রামীণ সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুলাই ৩, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে নিজস্ব অর্থায়নে প্রায় আধা কিলোমিটার গ্রামীণ সড়ক সংস্কার করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন সমাজসেবক ও কেদারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম পলাশ।

জানা গেছে, উপজেলার কেদারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য মুসা আলীর বাড়ি থেকে তুলাতলা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দ ও কাদামাটিতে বেহাল অবস্থায় ছিল। বর্ষা মৌসুমে সড়কটিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে এলাকাবাসীর দুর্ভোগ দিন দিন বেড়েই চলছিল।

এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে গত বৃহস্পতিবার (২ জুলাই) নিজস্ব অর্থায়নে সড়কটির সংস্কার কাজ শুরু করেন আনিসুল ইসলাম পলাশ। শুক্রবার সকালে কাজটি সম্পন্ন হলে এলাকাবাসীর চলাচলে স্বস্তি ফিরে আসে।

জানা যায়, আনিসুল ইসলাম পলাশ কেদারপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল আউয়াল মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা টিপু শরীফ বলেন, “সড়কটির অবস্থা এতটাই খারাপ ছিল যে চলাচল করাই কঠিন হয়ে পড়েছিল। পলাশ মিয়া নিজ উদ্যোগে সড়কটি সংস্কার করে দেওয়ায় আমাদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমেছে।”

স্থানীয়রা ব্যক্তি উদ্যোগে এমন জনকল্যাণমূলক কাজের প্রশংসা করে সড়কটির স্থায়ী উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।