Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে বার্থী ডিগ্রী কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জুলাই ৪, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী ডিগ্রী কলেজে শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি ড. নাসির উদ্দিন।

সভায় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ। এজন্য শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানের মানোন্নয়ন এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বার্থী ডিগ্রী কলেজকে উপজেলার অন্যতম আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আব্দুস সালাম, কলেজ গভর্নিং বডির সদস্য ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এস. এম. মনিরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান, মাসুদুর রহমান মাসুদ মাঝি, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, প্রধান শিক্ষক এইচ. এম. মানিক হাসান, কাজী আসাদুজ্জামান, ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, অখিল চন্দ্র দাস, মো. ফরিদ উদ্দিন, সাংবাদিক এস. এম. মোশারফ হোসেন, মোস্তফা হাওলাদার, মোল্লা ফারুক হাসান, নাঈমুল ইসলাম, প্রভাষক জহিরুল ইসলাম দোলন, এ. জেড. এম. জাকারিয়া ইসলাম, সহকারী শিক্ষক এইচ. এম. ইলিয়াস, ইসমাইল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কুতুবউদ্দিন, বিএম ইউনুস আলী, সমাজসেবক জহিরুল ইসলাম ডাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলেজের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।