কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় গুলবাহার-কাশিমপুর সড়কের সিএনজি শ্রমিক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার তৃপ্তি মিনি চাইনিজ অ্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় নবগঠিত কমিটির পরিচিতি তুলে ধরা হয় এবং ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
পৌর শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন দেলুর সভাপতিত্বে এবং বিএনপি নেতা জাফরুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া পৌর বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া বিশ্বরোড বাজার পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম কমিশনার, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী তরিকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন প্রধান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কামরুল ইসলাম কামরুল।
এ সময় বক্তব্য দেন গুলবাহার-কাশিমপুর সিএনজি শ্রমিক সমিতির নবনির্বাচিত সভাপতি মো. শাহজাহান কাজী, সহ-সভাপতি লিটন ও সোলাইমান, সাধারণ সম্পাদক মো. শাহীন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কাদির হোসেন প্রধান এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথিরা গুলবাহার-কাশিমপুর সিএনজি শ্রমিক সমিতির ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে কচুয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মরহুম কালু কমিশনারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং গুলবাহার-কাশিমপুর সিএনজি শ্রমিক সমিতির নবগঠিত কমিটির নেতারা অংশ নেন।

