Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাণ্ডারিয়ায় বিদ্যুৎ গ্রাহক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
জুলাই ৪, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বিদ্যুৎ গ্রাহকদের হয়রানি, অতিরিক্ত ও অন্যায্য বিদ্যুৎ বিলের প্রতিবাদে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে ভাণ্ডারিয়া বিদ্যুৎ গ্রাহক পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

বিকেল সাড়ে ৪টায় ভাণ্ডারিয়া শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ গ্রাহকদের নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। পাশাপাশি অনেক গ্রাহকের ওপর অন্যায্য ও অতিরিক্ত বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তারা।

বক্তারা অবিলম্বে গ্রাহক হয়রানি বন্ধ, অন্যায্য বিদ্যুৎ বিল প্রত্যাহার, ন্যায়সংগত বিল নির্ধারণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন ভাণ্ডারিয়া বিদ্যুৎ গ্রাহক পরিষদের সভাপতি সামসুল ইসলাম আমিরুল, সাধারণ সম্পাদক সালমান খান বাদশা এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল জাবেরসহ অন্যান্য নেতারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।